বাগদা চিংড়ি সবজির জন্য

বাগদা চিংড়ি সবজির জন্য

৫০০ গ্রাম (১ বক্স)
Tk 550.00
Sale price  Tk 550.00 Regular price 
Skip to product information
বাগদা চিংড়ি সবজির জন্য
1/5

বাগদা চিংড়ি সবজির জন্য

Tk 550.00
Sale price  Tk 550.00 Regular price 
Size
Whatsapp করুন

বাগদা চিংড়ি খুবই মজা খেতে। এর খোলস পাতলা হয় বলে চিংড়িমিট বেশি পাওয়া যায়। দেশের রপ্তানী পণ্যের মধ্যে বাগদাঅন্যতম। জ্যান্ত অবস্থায় বাগদা কালেক্ট করলে জেলিপুশের কোনভয় থাকে না। তাই আমরা সরাসরি সাতক্ষীরা থেকে জ্যান্ত বাগদাকালেক্ট করছি। জেলিমুক্ত, নিরাপদ বাগদা চিংড়ি পাবেন আমাদেরকাছে। এক কেজি হাফ কেজি করেও নিতে পারবেন।

বাগদা ঘেরে হয়। এই ঘেরে তিন পদ্ধতিতে বাগদা হয়।


১। সনাতন পদ্ধতি- জোয়ারের সময় পানি নদী থেকে শাখা নদী হয়ে ক্যানেলের মাধ্যমে ঘেরে ঢোকে। সাগর থেকে সংগ্রহ করা বাগদার পোনা ঘেরে ছাড়া হয়। জোয়ারের পানির সাথে শ্যাওলা ও অন্যান্য ছোট মাছ ও জলজ উদ্ভিদও ঘেরে ঢোকে, সেগুলো খেয়েই বাগদার পোনা বড় হয়। এতে আলাদাভাবে কোন খাবার দেয়া হয় না।
২। আধা নিবিড় পদ্ধতি- এই উপায়ে পানি জোয়ারের মাধ্যমেই নদী থেকে ঘেরে প্রবেশ করে। পোনা সাগরের কিংবা হ্যাচারি থেকেও সংগ্রহ হয়। আর, বাগদার পোনা বড় হতে জোয়ারের সাথে আসা জলজ উদ্ভিদ, শ্যাওলা, পোকা মাকড় খায় পাশাপাশি অনিয়মিতভাবে সপ্তাহে বা ১০ দিনে ১/২ বার খাবার দেয়া হয়। খাবার হিসেবে তেলাপিয়া ছোট ছোট পিস করে দেয়া হয়, ভুসি কিংবা চালের খুদ সেদ্ধ করে দেয়া হয়।
৩। নিবিড় পদ্ধতি- এই পদ্ধতিতেও পানি জোয়ারের মাধ্যমে প্রবেশ করে কিন্তু বাগদার পোনা বড় হতে নিয়মিত খাবার দেয়া হয়। তেলাপিয়া টুকরা করা, ভুসি, চাল সেদ্ধ এর পাশাপাশি ফিড হিসেবে বিক্রি হওয়া খাবারও দেয়া হয়।
আমরা সনাতন পদ্ধতির ঘেরের বাগদা সংগ্রহ করছি। সাতক্ষীরার শ্যামনগরের ৯৫ শতাংশ ঘেরই সনাতন পদ্ধতির। তাই, এগুলা ন্যাচারাল বাগদা।

You may also like