বাগদা চিংড়ি (২৫/৩০ পিসে কেজি সাইজ)
কেন আমাদের বাগদা চিংড়ি সেরা ও নিরাপদ?
বাগদা চিংড়ি কেবল সুস্বাদু খাবারের তালিকায় শীর্ষে নয়, এটি দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। তবে বাজারে জেলি পুশ করা চিংড়ির ঝুঁকি থাকে বলে অনেকেই চিন্তিত থাকেন। আমরা সরাসরি ঘেরের পারের ঘাট থেকে জ্যান্ত অবস্থায় বাগদা চিংড়ি সংগ্রহ করি, ফলে এতে জেলি পুশের কোনো সুযোগ থাকে না। আমাদের বাগদা ১০০% প্রাকৃতিক, রাসায়নিক মুক্ত ও স্বাস্থ্যসম্মত।
প্রাকৃতিক ও সনাতন পদ্ধতির চাষ:
আমাদের এই বাগদা চিংড়িগুলো পুরোপুরি প্রাকৃতিকভাবে বড় হয়:
-
প্রাকৃতিক খাবার: সমুদ্র থেকে আসা জোয়ারের পানিতে থাকা শ্যাওলা, ছোট মাছ ও জলজ উদ্ভিদ খেয়ে পোনাগুলো স্বাবলম্বী হয়।
-
ফিড মুক্ত: কোনো ধরনের কৃত্রিম বাণিজ্যিক ফিড বা তৈরি খাবার ব্যবহার করা হয় না।
-
বেশি মাংস: আমাদের বাগদার খোলস বেশ পাতলা, ফলে প্রতি কেজিতে চিংড়ির মিট বা মাংসের পরিমাণ অন্য যেকোনো বাগদার চেয়ে বেশি পাওয়া যায়।
প্রোডাক্ট স্পেসিফিকেশন:
-
উৎস: শ্যামনগর, সাতক্ষীরা (সনাতন ঘের)।
-
অবস্থা: জ্যান্ত সংগৃহীত ও প্রক্রিয়াজাত।
-
সাইজ/ওজন: ৫০০ গ্রাম এবং ১ কেজি অপশন উপলব্ধ।
-
সংরক্ষণ: প্রিজারভেটিভ ও জেলি মুক্ত।