রেডি টু কুক পাঁচমিশালি
নদী, হাওর, বিল ও পুকুরের ১০ রকম টাটকা দেশি ছোট মাছ — কাটা-ধোয়া করে মেপে পুরো ১ কেজি, প্রিমিয়াম বক্সে। শুধু একটা ওয়াশ দিয়ে রান্না!
▶ আরও ভিডিও দেখুন
১▶
২▶
৩▶
৪▶
৫▶এক কেজি বক্সে যা যা পাচ্ছেন
রেডি টু কুক পাঁচমিশালিতে থাকে নদী, হাওর, বিল ও পুকুরের নানা রকম টাটকা ছোট মাছ — চিংড়ি, পাবদা, কই, শিং, টেংরা, পুঁটি, বাইম সহ আরও অনেক পদ। সব মাছ কাটিং করার পর মেপে পুরো ১ কেজির বক্সে প্যাক করা থাকে।
কোনো কাটাকুটির ঝামেলা নেই — জাস্ট একটা ওয়াশ দিয়ে সরাসরি রান্না!
মেপে পুরো ১ কেজি
কাটা ও ধোয়ার পর একদম মেপে পুরো এক কেজি মাছ প্রতি বক্সে।
প্রিমিয়াম বক্স
পলি প্যাক নয় — সুন্দর বক্সে, বক্সসহ সরাসরি ডিপ ফ্রিজে রাখা যায়।
আগের দিন রেডি, ফ্রেশ ডেলিভারি
আগের দিন কেটে-ধুয়ে চিলড করি, পরদিন একদম ফ্রেশ পৌঁছে দিই।
ঝামেলাহীন
কাটাকুটির ঝামেলা নেই — শুধু একটা ওয়াশ দিয়ে চুলায় বসান।
আজকের ফ্রেশ মিশালি সীমিত — দ্রুত বুকিং দিন
প্রতিদিনের অর্ডার অনুযায়ী আগের দিন রেডি হয়, তাই আজই অর্ডার করুন
মাত্র ৩ ধাপে
অর্ডার থেকে রান্না — পুরো ব্যাপারটা ঝামেলাহীন
অর্ডার দিন
"অর্ডার করুন" চেপে ফর্ম পূরণ করুন অথবা WhatsApp-এ মেসেজ দিন।
আমরা রেডি করি
আগের দিন কেটে-ধুয়ে চিলড করে ফ্রেশ রাখি।
ক্যাশ অন ডেলিভারি
পরদিন দরজায় পৌঁছে দিই — হাতে পেয়ে টাকা দেবেন।
মা-বাবার জন্য পার্সেল পাঠান
ঢাকার বাইরে থাকেন? মা-বাবা বা আত্মীয়স্বজনের জন্য গিফট/পার্সেল হিসেবে এই রেডি মিশালি পাঠাতে পারেন। অন্য মাছের চেয়ে মিশালি খাওয়ার আমেজটাই যে আলাদা — তাঁরা ভীষণ খুশি হবেন!
ঘরোয়া পাঁচমিশালি রান্নার রেসিপি
দাদি-নানিদের সেই মাটির হাঁড়ির হাত-মাখা তরকারির স্বাদ
যা যা লাগবে
যেভাবে রান্না করবেন
প্রথমে টমেটো, বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও কুচি করা বেগুন একসাথে নিন। এতে হলুদ, মরিচ, ধনিয়া-জিরা গুঁড়া, রসুন বাটা ও পরিমাণমতো লবণ দিন।
প্রথম চাপের ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে সম্পূর্ণ মাছ ও মসলা হাতে মেখে চুলায় বসিয়ে দিন। একটু হালকা ঝোল ঝোল রাখুন। রান্না হয়ে এলে উপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
গরম ভাতের সাথে এই ঘন ঝোলের পাঁচমিশালি মাছ ভুনা — অসাধারণ! (গ্রামে একে 'হাসরা মাছ' বা 'গুঁড়া মাছ'ও বলে।)
কাস্টমাররা যা বলছেন
সারা দেশের পরিবারের আস্থা
“মেপে পুরো এক কেজি, আর বক্সটাও এত সুন্দর যে সরাসরি ফ্রিজে রেখে দিয়েছি। মাছও একদম ফ্রেশ।”
“মাকে পার্সেল পাঠিয়েছিলাম, খুব খুশি হয়েছেন। মিশালির স্বাদই আলাদা — গ্রামের কথা মনে পড়ে যায়।”
“কাটাকুটির ঝামেলা নেই, ওয়াশ দিয়ে রান্না। কই-শিং-পাবদা সব একসাথে — দাম হিসেবে দারুণ।”
টাটকা মাছ, ঘরের দরজায়
বাজারের ঝামেলা ছাড়াই পরিষ্কার-কাটা টাটকা মিশালি। শুধু রান্না করুন, বাকিটা আমাদের।
সাধারণ প্রশ্ন
বক্সে কী কী মাছ থাকে? +
পরিমাণ কত? +
মাছ কি ফ্রেশ থাকে? +
ঢাকার বাইরে পাঠানো যায়? +
কীভাবে রান্না করব? +
আজই অর্ডার করুন
"অর্ডার করুন" চাপলে অর্ডার ফর্ম খুলবে — নাম, ঠিকানা ও ফোন দিয়ে কনফার্ম করুন। ঢাকায় ক্যাশ অন ডেলিভারি, হাতে পেয়ে টাকা দেবেন।